১৯৭১ সালে দেশবিরোধী ভূমিকার কারণেই জামায়াত বর্তমানে আওয়ামী লীগের সমর্থন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (২৪ অক্টোবর) সকালে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা দক্ষিণ বিএনপি আয়োজিত লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বিরোধী দল চকলেট প্রাপ্তির কথা বলে জনগণকেই বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। অথচ বিরোধী দল হিসেবে সরকারিভাবে সব সুবিধাই তারা নিচ্ছেন।
বিএনপি যদি আওয়ামী লীগের সঙ্গে চুক্তি করেই ক্ষমতায় আসে, তাহলে সেই চুক্তিপত্র জনগণকে বিরোধী দলের দেখানো উচিত বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, বরং আওয়ামী লীগের সঙ্গে তাদের সম্পৃক্ততার প্রমাণ সবার কাছেই আছে।











