spot_img
spot_img

আকসা মসজিদে আক্রমণের পর উপাসনা করলো ইসরাইলী ইহুদিরা

পবিত্র আকসায় জোরপূর্বক ঢুকে হামলা করার পর তালামুদিক নামি উপাসনা করলো ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলের সন্ত্রাসবাদী অবৈধ ইহুদি শরণার্থীরা।

মঙ্গলবার (৮ আগস্ট) ফিলিস্তিনের পবিত্র আকসায় এই ঘটনা ঘটে।

সংবাদমাধ্যমের তথ্যমতে, পবিত্র আকসায় প্রবেশে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সন্ত্রাসী সেনাদের সাথে ফিলিস্তিনিদের যেখানে রীতিমতো সংগ্রাম করতে হচ্ছে সেখানে অবৈধ ইহুদিবাদী শরণার্থীরা পূর্ণ নিরাপত্তা নিয়ে আকসায় হামলা করছে!

জোরপূর্বক আকসায় প্রবেশ করে ভেতরে থাকা ফিলিস্তিনিদের উপর আক্রমণ করে। আক্রমণ করে মসজিদে। আল মাগরিব গেট দিয়ে পবিত্র মসজিদে প্রবেশ করেই প্রথমে দলে দলে ভাগ হয়ে তারা উত্তেজনা ছড়াতে থাকে। উসকানিমূলক স্লোগান দিতে থাকে। মসজিদ ও ফিলিস্তিনিদের উপর সন্ত্রাসী হামলার পর পূর্ব দিকের স্থানে জড়ো হয়ে তালামুদিক উপাসনাও পালন করে এই সন্ত্রাসবাদী ইহুদি অবৈধ শরণার্থীরা।

উল্লেখ্য; এই ঘটনা এমন সময়ে ঘটলো যখন ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইল বাইতুল মুকাদ্দাস দখলে নিতে আকসা প্রাঙ্গণকে ধীরে ধীরে সামরিক ঘাঁটিতে পরিণত করছে। ফিলিস্তিনিদের প্রবেশ ঠেকাতে কঠোর তল্লাশি ও পরিচয়পত্র পরীক্ষার ব্যবস্থা করেছে। যা বিশ্ববাসীর জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

সূত্র: ওয়াফা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ