বুধবার | ১১ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

সাংবাদিক হত্যায় জড়িতদের দ্রুত বিচার করুন: খেলাফত আন্দোলন

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত এই হত্যার বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলন (একাংশ)-এর আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।

আজ শনিবার (৯ আগস্ট) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

খেলাফত আন্দোলনের আমীর বলেন, বিগত ৫ জুলাই ফ্যাসিবাদী স্বৈরশাসনের অবসান হওয়ার পর দেশের আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। গাজীপুরে প্রতিদিনের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা আরেকটি জ্বলন্ত প্রমাণ।

তিনি বলেন, বিগত সরকারের অন্যায় আদেশ বাস্তবায়ন করতে গিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাসহ অনেকে পলাতক এবং বিচারের আওতাধীন রয়েছেন। নিরাপত্তা বাহিনীর চেইন অব কমান্ড ভেঙে পড়ায় জন নিরাপত্তায় আইন শৃঙ্খলা পরিস্থিতি কার্যত স্থবির হয়ে পড়েছে, তাদের দৃশ্যমান কর্মতৎপরতা চোখে পড়ছে না। ফলে চুরি-ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি মব হত্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। বর্তমানে জনগণের জানমালের কোন নিরাপত্তা নেই। এই অচলাবস্থা চলতে থাকলে সুষ্ঠু নির্বাচন আশা করা যায়না। নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত দেশের সার্বিক পরিস্থিতি উন্নতির আশা করা যায় না। মাওলানা মিয়াজী খুনিদের দ্রুত বিচার কার্যকর ও আইন শৃঙ্খলার উন্নতিসহ সকল দলের অংশগ্রহণে নির্বাচনের গ্ৰহনযোগ্য পরিবেশ সৃষ্টি করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ