চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৪৩ আসনে আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
শনিবার (৯ আগস্ট) বিকাল ৪ টায় রাজধানী পল্টনে জমিয়তের কেন্দ্রীয় কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।
এ সময় উপস্থিত ছিলেন, দলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মাওলানা বদরুল আলম, মুফতি মুজিবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা নাছির উদ্দিন মুনির, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা জামিল আহমদ আনসারী,সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী, সহসাংগঠনিক সম্পাদক মুফতি নাছির উদ্দিন খান, মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী, মাওলানা আফজাল রাহমানী, প্রচার সম্পাদক মুফতী ইমরানুল বারী সিরাজী, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মুহাম্মদ আলী, অফিস সম্পাদক মাওলানা হেদায়েতুল ইসলাম, ছাত্র বিষয়ক সম্পাদক মুফতী মাহবুবুল আলম কাসেমী, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুফতী জাবের কাসেমী, মুফতী শামসুল ইসলাম জিলানী ও মাওলানা ইবাদুর রহমান কাসেমী প্রমুখ।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৪৭টি আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা:
ব্রাহ্মণবাড়িয়া জেলা
আসন-১ মাওলানা মুখলেছুর রহমান, আসন-২ মাওলানা জুনায়েদ আল হাবিব, আসন-৩ মুফতি ইমরানুল বারী সিরাজী, আসন-৪ মাওলানা গাজী ইয়াকুব উসমানী, আসন-৬ মাওলানা জাহিদ।
কুমিল্লা জেলা
আসন-৫ মাওলানা ওমর ফারুক, আসন-৬ মাওলানা মোতাহের হোসেন, আসন-৭ মুফতি ওয়ালী উল্লাহ, আসন-৯ মাওলানা আহমদ উল্লাহ, আসন-১০ মুফতি ইয়াকুব আলী।
চাঁদপুর জেলা
আসন-২ মাওলানা নুর মোহাম্মদ কাসেমী, আসন-৩ বীর মুক্তিযোদ্ধা মাওলানা সিরাজুল ইসলাম, আসন-৫ মাওলানা সালেহ আহমদ কাসেমী।
ফেনী জেলা
আসন-১ মাওলানা আব্দুল কাইয়ুম, আসন-২ মুফতি তাহের সাঈদ, আসন-৩ মাওলানা মাঈন উদ্দীন ফারায়েজী।
নোয়াখালী জেলা
আসন-৩ হাফেজ মাওলানা ইয়াসিন, আসন-৪ মাওলানা মাহবুবুর রহমান, আসন-৫ মাওলানা মাসউদ বিন জয়নাল।
লক্ষ্মীপুর জেলা
আসন-৩ মাওলানা ফজলে এলাহী
চট্টগ্রাম জেলা
আসন-২ মাওলানা মোঃ জয়নাল আবেদীন, আসন-৩ মাওলানা শাব্বির আহমদ, আসন-৫ মাওলানা নাসিরুদ্দীন মুনির, আসন-৬ মাওলানা জমির উদ্দিন, আসন-১০ মাওলানা জাকারিয়া কাসেমী।
সুনামগঞ্জ জেলা
আসন-১ মাওলানা তাফাজ্জুল হক আজিজ, আসন-২ মাওলানা ড.শোয়াইব আহমদ, আসন-৩ মাওলানা হাম্মাদ গাজীনগরী, আসন-৪ মাওলানা মুখলিসুর রহমান চৌধুরী, আসন-৫ আলহাজ্ব নুরুল হক।
সিলেট জেলা
আসন-২ মাওলানা হোসাইন আহমদ বিশ্বনাথী, আসন-৩ মাওলানা নজরুল ইসলাম, আসন-৪ এডভোকেট মুহাম্মদ আলী, আসন-৫ মাওলানা উবায়দুল্লাহ ফারুক, আসন-৬ মাওলানা ফখরুল ইসলাম।
মৌলভীবাজার জেলা
আসন-১ মাওলানা বদরুল ইসলাম, আসন-৩ মাওলানা জামিল আহমদ আনসারী, আসন-৪ মাওলানা শেখ নুরে আলম হামিদী।
হবিগঞ্জ জেলা
আসন-১ মুফতি সিদ্দিকুর রহমান চৌধুরী, আসন-২ মাওলানা এখলাছুর রহমান রিয়াদ, আসন-৩ মাওলানা মাহবুবুর রহমান চৌধুরী হেলাল, আসন-৪ মাওলানা হেকিম নুরুজ্জামান আসাদী।











