বুধবার | ১১ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

বরিশাল বিভাগের ২১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য বরিশাল বিভাগের ২১ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।

আজ শনিবার (৯ আগস্ট) দুপুরে বরিশাল প্রেস ক্লাবে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী।

২১ প্রার্থী হলেন, বরিশাল-১ আসনে প্রার্থীর অধ্যাপক মো. সাইদুর রহমান শাহীন, বরিশাল-২ মো. মোস্তাফিজুর রহমান ইরান, বরিশাল-৩ অধ্যাপক মাওলানা মুহাম্মদ মুয়াজ্জেম হোসাইন, বরিশাল-৪ অধ্যাপক রুহুল আমিন কামাল, বরিশাল-৫ অধ্যাপক এ. কে. এম মাহবুব আলম এবং বরিশাল-৬ আসনে অধ্যাপক মো. মোশাররেফ হোসেন খান। বরগুনা-১ আসনে অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসাইন, বরগুনা-২ অধ্যাপক মো. রফিকুল ইসলাম, পটুয়াখালী-১ আসনে অধ্যাপক মাওলানা মো. সাইদুর রহমান, পটুয়াখালী-২ মাওলানা মো. আইয়ুব বিন মুসা, পটুয়াখালী-৩ অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, পটুয়াখালী-৪ ডা. জহির আহম্মেদ, ঝালকাঠি-১ আসনে মাওলানা মইনুল ইসলাম এবং ঝালকাঠি-২ ডা. মো. সিদ্দিকুর রহমান, ভোলা-১ আসনে মাওলানা শামসুল আলম, ভোলা-২ অধ্যক্ষ মাওলানা সালেহ উদ্দিন, ভোলা-৩ মাওলানা আবদুর রাজ্জাক, ভোলা-৪ ইঞ্জিনিয়ার মো. মাহফুজুর রহমান, পিরোজপুর-১ মাওলানা আবদুল গাফ্ফার, পিরোজপুর-২ হাফেজ মো. নূরুল হক এবং পিরোজপুর-৩ আসনে অধ্যাপক মোতালেব হোসেনকে প্রার্থী ঘোষণা করা হয়।

সংগঠনের নায়েবে আমীর অধ্যাপক সিরাজুল হকের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, নায়েবে আমীর মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, অধ্যাপক সিরাজুল হক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাস্টার আবদুল মজিদ, অধ্যাপক এ কে এম মাহবুব আলম, অধ্যাপক আহমদ আসলাম, কেন্দ্রীয় সমাজকল্যাণ ও শিল্পবিষয়ক সম্পাদক আমিনুর রহমান ফিরোজ, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাজী নুর হোসেন প্রমুখ।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ