বুধবার | ১১ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

হাসিনা শুধু স্বৈরশাসক নন, মাদকের নেত্রীও ছিলো: এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শেখ হাসিনা আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে। সে শুধু স্বৈরশাসক আর ফ্যাসিবাদ না, মাদকেরও নেত্রী ছিলো। সমাজ ধ্বংসের নেত্রী ছিলো।

শনিবার (৯ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চর মোহনা ইউনিয়নের ওয়ার্ড প্রতিনিধি নির্বাচন পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে এ্যানি বলেন, এখনো (আওয়ামী লীগ) দেশে এবং দেশের বাহিরে বসে ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের টাকার অভাব নেই। কোটি কোটি টাকা পাচার করে এখন বিদেশে বসে পার্শ্ববর্তী দেশের সহযোগিতায় বাংলাদেশকে নিশ্চিহ্ন করে দেয়ার জন্য এ মাদক দিয়ে আমাদের যুব, ছাত্র ও তরুণ সমাজকে ধ্বংস করে দিচ্ছে। তাই হাসিনার অপরাজনীতিতে ফ্যাসিস্ট আবার যেন বাংলাদেশের রাজনীতিতে মানুষের উপর আঘাত হানতে না পারে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ