সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়েও ফিলিস্তিন রাষ্ট্রের বিরোধীতা করেছেন ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের স্বরাষ্ট্রমন্ত্রী আইলেত শাকেদ। এ সপ্তাহের শুরুতে আরব আমিরাত সফরে যাওয়ার পর অবৈধ রাষ্ট্র ইসরাইলি মন্ত্রী বর্তমান সময়কে সবচেয়ে ভালো সময় বলে উল্লেখ করেন এবং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভবনাকে নাকচ করে দেন।
ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্বরত আইলেত শাকেদ কট্টর ইহুদি দল ইয়ামিনা পার্টির সদস্য ও ইসরাইলের পার্লামেন্ট নেসেটের একজন প্রতিনিধি। তিনি আরব আমিরাত সফরে যেয়ে ইহুদিদের আধিপত্য ও স্থায়ীত্বের প্রতীক হিসেবে অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রশংসা করেন। ইসরাইলের স্বরাষ্ট্রমন্ত্রী আইলেত শাকেদ ওই সফরে সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী শেখ সাইফ বিন জায়েদ আল-নাহিয়ানের সাথে দেখা করেছেন।
দ্যা ন্যাশনাল পত্রিকাকে ইসরাইলের এ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, (মধ্যপ্রাচ্য অঞ্চলের) বর্তমান পরিস্থিতি সবার জন্যই ভালো। এভাবে চললে এ পরিস্থিতির আরো উন্নয়ন সম্ভব।
অবৈধ রাষ্ট্র ইসরাইলের স্বরাষ্ট্রমন্ত্রী আইলেত শাকেদ দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের বিরোধী। তিনি চান না যে ফিলিস্তিনিদের একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক। এ বিষয়ে তার খোঁড়া যুক্তি হলো, ইসরাইল যদি ফিলিস্তিনিদের একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তাদের দখল করা ভূমি ছেড়ে দেয় তাহলে এ অঞ্চলে উগ্রবাদী সংগঠনের সৃষ্টি হবে।
অথচ ইসরাইলি কর্তৃপক্ষ অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিদের ওপর যে দমন ও নিপীড়ন চালাচ্ছে তার সম্পর্কে কিছুই বলেননি তিনি।
ইসরাইল কর্তৃক ফিলিস্তিনিদের বাড়ি ধ্বংস করে ওই স্থানে ইহুদিদের বসতি নির্মাণ করা এবং ফিলিস্তিনিদের ভূমি জোর করে দখল করার বিষয়েও কোনো আলোচনা করেননি তিনি।
এছাড়া ২০০৭ সাল থেকে ইসরাইলের নির্মম গাজা অবরোধ যে ওই অঞ্চলের সাধারণ ব্যক্তিদের অর্থনীতি ধ্বংস করে দিচ্ছে তার সম্পর্কেও কোনো তথ্য উল্লেখ করেননি তিনি। তিনি মূলত চান, ইসরাইল কর্তৃক ফিলিস্তিনিদের ভূমি দখলের এ অবৈধ কর্মকাণ্ড চলমান থাকুক।
সূত্র : মিডল ইস্ট মনিটর











