বুধবার | ১৮ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বৃটেনের হাইকমিশনার

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দীন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত বৃটেনের হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) সেনাবাহিনী সদর দফতরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৮ অক্টোবর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময় করেন। দু’দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক এবং ভবিষ্যৎ অগ্রগতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ