spot_img
spot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৩৩

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৩ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গতকাল শনিবার (৯ অক্টোবর) সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটকের সময় তাদের হেফাজত থেকে ১২৭৫ পিস ইয়াবা, ৫ কেজি ৮৮৫ গ্রাম গাঁজা, ৫০ গ্রাম হেরোইন, ১৫ বোতল ফেন্সিডিল ও ১০ গ্রাম আইস উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৬টি মামলা রুজু হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ