spot_img
spot_img

যেকোনো জায়গায় অভিযান পরিচালনা করতে পারে পুলিশ: ডিবি প্রধান

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ জানিয়েছেন, কোনো জায়গায় অসামাজিক কার্যকলাপ বা অবৈধভাবে মদ বিক্রি করা হলে পুলিশ যেকোনো সময়, যেকোনো জায়গায় অভিযান পরিচালনা করতে পারে।

আজ রবিবার (৯ অক্টোবর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ হারুন বলেন, পুলিশ মাদকদ্রব্য উদ্ধার করতে পারে কি না বা মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে পারে কিনা তা আপনারা (সাংবাদিক) ভালো জানেন। আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২৩ ধারায় স্পষ্ট বলা আছে, কারা তল্লাশি করবেন বা করবেন না।

তিনি বলেন, জনগণের কাছে অনুরোধ থাকবে কেউ যদি ডিবি পরিচয় দেয় তাহলে তাদের আইডি কার্ড দেখতে চাইবেন। আমাদের ডিবির প্রতিটা টিমের কাছে বলা আছে যে যে এলাকায় অভিযান পরিচালনা করবেন চাহিবা মাত্র কার্ড প্রদর্শন করবেন।

তিনি আরও বলেন, কিন্তু আমরা ইদানিংকালে এটাও শুনেছি, ডিবির পরিচয় দিয়ে অনেকে অনেককে ধরে নিয়ে আসছেন। পরে আমাদের কাছে এলে অনেক খোঁজাখুঁজি করে ওই এসব ব্যক্তিদের পাইনি। যখন খোঁজাখুঁজি করে পাইনি তখন আমরা মনে করি কেউ ডিবির পরিচয় দিয়ে ওই ব্যক্তিকে উঠিয়েছে।

মোহাম্মদ হারুন বলেন, শুধু এইটুকু বলতে চাই, আমরা স্বচ্ছ। কোথাও কোনো এলাকায় কেউ ডিবির নাম ব্যবহার করলে আপনারা চ্যালেঞ্জ করবেন। আইডি কার্ড দেখাতে না পারলে তখন আপনারা যা করার তা করবেন।

তিনি বলেন, হ্যাঁ আমাদের কাছে তথ্যটা এসেছে ডিবির নাম বলে মানুষজনকে তুলে নেওয়া হচ্ছে। ডিবি যখন অভিযান করে তখন সঠিক তথ্য দিয়েই আমরা অভিযান পরিচালনা করি। ডিবির নাম যেন কেউ ব্যবহার না করতে পারে সে জন্য আমরা যেমন অত্যাধুনিক আইডি কার্ড তৈরি করেছি, তেমনি কিউআর কোড সম্বলিত নতুন পোশাকও সংযুক্ত করেছি। এর একটিও যদি আমাদের কাছে না থাকে তাহলে মনে রাখতে হবে ডিবির নাম কেউ ব্যবহার করেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ