spot_img
spot_img

সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়ে বাংলাদেশ সরকারের পদক্ষেপে আমরা সন্তুষ্ট: ভারতীয় হাইকমিশনার

ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, দু’দেশের সম্পর্ক অন্য যে কোনো সময়ের চেয়ে ভালো আছে। সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়ে আমরা বাংলাদেশ সরকারের পদক্ষেপে সন্তুষ্ট।

মঙ্গলবার (৯ নভেম্বর) সকালে ঢাকা থেকে সড়ক পথে নিজ দেশ ভারত ফেরার পথে বি.বাড়িয়ার আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

ভারতীয় হাইকমিশনার বলেন, আগামী ১৫ নভেম্বর থেকে পর্যটন ভিসা চালু করা হবে। প্রথমে সিঙ্গেল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা চালু করা হবে। কেবল মাত্র বিমানে যেতে হবে। ৩০ দিনের বেশি থাকা যাবে না। পর্যায়ক্রমে স্থলপথ এবং রেলপথে ভিসা ব্যবস্থা সহজিকরণ করা হবে।

আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণে সমস্যা সম্পর্কে বিক্রম দোরাইস্বামী বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের অর্থ পরিশোধের জটিলতা থাকায় কাজ বন্ধ রয়েছে। তবে দু’দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে এ নিয়ে আলোচনা চলছে। দ্রুত সময়ের মধ্যে এ সমস্যা সমাধান হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ