spot_img
spot_imgspot_img

নাইজারে স্কুল ঘরে আগুন লেগে ২৬ শিশুর মৃত্যু

নাইজারের মারাদি শহরে একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আগুন লেগে কমপক্ষে ২৬ শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত শিক্ষার্থীদের বয়স ৫ থেকে ৬ বছর। ওই ঘটনায় আরও ১৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। স্কুলটি খড় ও কাঠ দিয়ে তৈরি ছিল।

সোমবার (৮ নভেম্বর) দক্ষিণাঞ্চলীয় মারাদি শহরে এই দুর্ঘটনা ঘটে।

এক বিবৃতিতে নাইজার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই দুঃখজনক ঘটনা নাইজারের মানুষকে আবারও শোকের মধ্যে ফেলেছে। খড় এবং কাঠের তৈরি ক্লাসরুম দেশে নিষিদ্ধ করা হবে।

এ ঘটনায় মঙ্গলবার (৯ নভেম্বর) থেকে তিন দিনের শোক ঘোষণা করেছেন মারাদি শহরের মেয়র চাইবো আবু বকর।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ