spot_img
spot_img

আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা রাখতে হবে: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় দেশের সব নাগরিকেরই ভূমিকা রয়েছে। একইভাবে আইনজীবীদেরও ভূমিকা রাখতে হবে।

মঙ্গলবার (৯ নভেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্লাটিনাম লাউঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। আপনারা সেই শ্রেষ্ঠ সন্তানদের সন্তান। আমি আশা করবো আপনাদের সকল কার্যক্রম হবে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার পক্ষে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠায়ও তারা ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন অ্যাটর্নি জেনারেল।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ