spot_img
spot_img

অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে : তাপস

অবৈধভাবে যারা ছলচাতুরী করে সিটি করপোরেশনের জমি, দোকান দখলে নিয়েছেন এসব দখলদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার (৯ নভেম্বর) রাজধানীর পোস্তগোলায় জাতীয় মহাশ্মশান উন্নয়ন কাজের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

]তাপস বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন মার্কেটে বিভিন্ন চক্র বিভিন্ন সময়ে কাগজ বানিয়ে অবৈধভাবে দোকান নিয়েছে, দখল করেছে এবং তারা তাদের মতো করে এখানে নানারকম অবকাঠামো নির্মাণ করেছে। এতে যারা প্রকৃত দোকানদার বা ব্যবসায়ী তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সিটি করপোরেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। দায়িত্ব নেওয়ার পর থেকে সকল অবৈধ দখলদার, অবৈধ দোকানদার উচ্ছেদে আমরা কার্যক্রম নিয়েছি। তারই ফলশ্রুতিতে নীলক্ষেতে অবৈধভাবে দীর্ঘদিন ধরে দখল করে রাখা শতাধিক অবৈধ দোকান আমরা উচ্ছেদ করছি। তবে কেউ যদি প্রকৃত দোকানদার থাকে তাহলে তাদের জন্য আমরা অবশ্যই বিকল্প দোকানের ব্যবস্থা করব।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ