spot_img
spot_imgspot_img

পুলিশ যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম: আইজিপি

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, থানায় আগত সেবাপ্রত্যাশীদের সঙ্গে সদাচরণ করতে হবে। তাদের প্রত্যাশিত সেবা প্রদানে সদিচ্ছা নিয়ে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। এসময় পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।

তিনি বলেন, থানার সেবার মান আরও বাড়াতে হবে। পুলিশের সক্ষমতা অনেক বেড়েছে। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের ব্যাপক সাফল্য রয়েছে। পুলিশ যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম।

বুধবার (৯ নভেম্বর) রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত দুই দিনব্যাপী পুলিশ সদর দপ্তরের কোয়ার্টারলি কনফারেন্সের শেষ দিনের সমাপনী বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আইজিপি বলেন, ৯৯৯ জনগণের কাছে আস্থা ও নির্ভরতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। আরও দ্রুততম সময়ের মধ্যে এ সেবা প্রাপ্তি নিশ্চিত করার জন্য পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ