মঙ্গলবার | ২০ জানুয়ারি | ২০২৬
spot_img

অবরোধের সমর্থনে রিজভীর নেতৃত্ব রাজধানীতে বিএনপির মিছিল

সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারসহ ১ দফা দাবি আদায়ে লক্ষ্যে তৃতীয় দফায় সর্বাত্মক অবরোধের দ্বিতীয় দিন রাজধানীতে ঝটিকা মিছিল করেছে বিএনপি ও দলের অঙ্গ-সংগঠনগুলো।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল ৮টায় উত্তরা-আশুলিয়া সড়কে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্ব মিছিল হয়। মিছিলে অংশ নেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কফিল উদ্দিন, মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক এবিএম আবদুর রাজ্জাক, মোস্তফা জামান প্রমুখ।

এ সময় রিজভী আহমেদ বলেন, বিএনপির অবরোধে সর্বস্তরের জনগণ সমর্থন জানিয়েছেন। দুঃশাসনের বিরুদ্ধে গোটা জাতি আজ ঐক্যবদ্ধ। চারদিক থেকে সরকারের পতনের আওয়াজ শোনা যাচ্ছে। কৃষক, শ্রমিক পেশাজীবী, ব্যবসায়ী, চাকরিজীবীসহ সাধারণ জনগণসহ সবাই এখন অবৈধ সরকারের বিরুদ্ধে মাঠে আছে।

জোর করে আর নিশিরাতের সরকার ক্ষমতায় থাকতে পারবে না বলে মন্তব্য করেন রিজভী।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ