কাতারের ওপর থেকে সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলোর অবরোধ প্রত্যাহারের পর প্রথমবারের মতো দেশটিতে সফর করছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
বুধবার (৮ ডিসেম্বর) রাতে কাতারের রাজধানী দোহায় পৌঁছান তিনি।
এসময়, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-সানি বিমানবন্দরে তাকে স্বাগত জানান। পরে এক টুইট বার্তায় কাতারের আমির দোহায় সৌদি যুবরাজের সফরকে স্বাগত জানান।
টুইট বার্তায় কাতার ও সৌদি আরবের মধ্যে সম্পর্ককে ‘ইতিহাসের শক্তিশালী ভিত্তিতে’ গড়ে ওঠা ভ্রাতৃত্বপূর্ণ ও সহযোগিতামূলক বলে বর্ণনা করেন শেখ তামিম।
সূত্র : আলজাজিরা










