spot_img
spot_img

চট্টগ্রামে করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ১১৯

গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে কারো মৃত্যু হয়েনি। তবে এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে নতুনকরে শনাক্ত হয়েছেন ১১৯ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ তিন হাজার ২০৩ জনে।

সোমবার (১০ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী এসব তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে দুই হাজার ৩৪ জনের নমুনা পরীক্ষায় ১১৯ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হন। এতে করে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার হয় প্রায় পাঁচ দশমিক ৮৫ শতাংশ। আবার শনাক্তদের মধ্যে ১০১ জন নগরের এবং ১৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী আরও জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে তিনজন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১০ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ১৯ জন, অ্যান্টিজেন টেস্টে ছয়জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ২০ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ২২ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে পাঁচজন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ১০ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে চারজন, ইপিক হেলথকেয়ার ল্যাবে ১৬ জন এবং এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে চারজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ