spot_img

রামেক হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে এক বৃদ্ধের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে এক বৃদ্ধ মারা গেছেন। রোববার (৯ জানুয়ারি) রাতে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তিনি মারা যান। মারা যাওয়া ওই রোগী নাটোর জেলার বাসিন্দা।

এর বাইরে সোমবার (১০ ডিসেম্বর) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে আর প্রাণহানির খবর নেই।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসিইউতে একজন মারা গেছেন। স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ