spot_img
spot_img

তৈমূর আলমের নির্বাচনীয় সমন্বয়কারী নারায়ণগঞ্জ বিএনপির আহ্বায়ক আটক

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের স্বতন্ত্র মেয়রপ্রার্থী এডভোকেট তৈমূর আলম খন্দকারের সিদ্ধিরগঞ্জের নির্বাচনীয় সমন্বয়কারী জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবিকে আটক করেছে পুলিশ।

সোমবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ডের হিরাঝিলস্থ বাসা থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে আটক করে থানায় নিয়ে যায়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মনিরুল ইসলাম রবি নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। যাচাই বাচাই করা হচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ