spot_img
spot_img

বিএনপি জনদুর্ভোগ সৃষ্টি করলে আইনশৃঙ্খলা বাহিনী প্রতিহত করবে : স্বরাষ্ট্রমন্ত্রী

গণঅবস্থান কর্মসূচির নামে বিএনপি জনদুর্ভোগ সৃষ্টি এবং ধংসাত্মক কাজ করলে তা আইনশৃঙ্খলা বাহিনী প্রতিহত করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে মুজিব কর্নারের উদ্বোধন শেষে সাংবাদিকের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

আসাদুজ্জামান খান কামাল বলেন, বিএনপির কর্মসূচিতে সরকার কখনো বাধা দেয়নি। কিন্তু তাদের বিগত সব কর্মসূচিতে সহিংসতা হয়েছে। এবার গণঅবস্থানের নামে রাস্তা অবরোধ, ভাঙচুর কিংবা ধংসাত্মক কোনো কাজ করলে নিরাপত্তা বাহিনী তা প্রতিহত করবে।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ডিএমপি কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকতারা।

এদিকে, মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীতে গণঅবস্থান কর্মসূচি পালনের অনুমতি পেতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কার্যালয়ে যাচ্ছে বিএনপির দুই সদস্যের প্রতিনিধি দল।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ