spot_img
spot_imgspot_img

সেতু ভেঙে গভীর খাদে ভারত-ভুটান যৌথ প্রকল্প

ভারতের বর্ডার রোড অর্গানাইজেশনের ‘প্রকল্প ডানটাক’ অধীনে ভুটানে নির্মীয়মাণ অতি গুরুত্বপূর্ণ একটি সেতু ভেঙে পড়েছে। চীনের সীমান্তের নিকটে এই সেতু ওয়াং চু নদীর উপর তৈরি হচ্ছিল। সেতুর মাঝবরাবর ভেঙে তলিয়ে গেছে গভীর খাদে। বেশ কয়েকজন শ্রমিকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) কোনও প্রাকৃতিক বিপর্যয় ছাড়ায় সেতুটি ভেঙে যায়।

দুর্ঘটনার পর শোকবার্তায় ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং জানান, অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। দিনের শেষে এই খবর এসেছে। দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে উদ্ধারকারী দল। আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে কাজ শুরু হয়েছে।

ভুটানের এই সেতু তৈরি হিমালয় পার্বত্যাঞ্চলে রীতিমতো চ্যালেঞ্জের কাজ। ২০১৬ সাল থেকে ভারতীয় সেনার বর্ডার রোড অর্গানাইজেশনের তত্ত্বাবধানে সেতুটি গড়ার কাজ চলছিল।

২০৪ মিটারের এই সেতু ভুটানের দুই পার্বত্য জনপদ হা ও দামচুর মধ্যে সড়ক যোগাযোগের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ। চীনের সীমান্ত এলাকা হা। ফলে সেতু তৈরিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। থিম্পুর সংবাদ মাধ্যম জানাচ্ছে, সীমান্ত এলাকা হা যেতে ১২ কিলোমিটার সড়কের খুবই গুরুত্বপূর্ণ অংশ ছিল এই ওয়াং চু সেতু।

১৯৪৯ সালের মৈত্রী চুক্তি অনুসারে ভুটানের অভ্যন্তরে ভারতীয় সেনা থাকে। চীনের সীমান্ত এলাকায় রয়্যাল ভুটান আর্মির সঙ্গে যৌথভাবে ভারতীয় সেনা পাহারা দেয়। ভারতীয় সেনার প্রজেক্ট ডানটাক অধীনে ভুটানের বিভিন্ন স্থানে সড়ক ও সেতু নির্মাণ চলছে। তারই অন্যতম ওয়াং চু সেতু। তবে সেুতটি ভেঙে যাওয়ায় গভীর খাদে ভারত-ভুটান যৌথ প্রকল্প।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ