spot_img
spot_img

রাজশাহী বিভাগে আরও ৪৮১ জনের করোনা; মৃত্যু ৪

গত এক দিনে রাজশাহী বিভাগের আট জেলায় ২ হাজার ৮৮৩ জনের নমুনা পরীক্ষায় ৪৮১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার ১৬ দশমিক ৬৮ শতাংশ।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার স্বাক্ষরিত আলাদা প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে

এদিকে গত এক দিনে করোনায় বগুড়ায় দুইজন, রাজশাহীতে একজন এবং নওগাঁয় একজন করে মোট চারজন প্রাণ হারিয়েছেন। এর বাইরে বিভাগের বাকি পাঁচ জেলায় করোনায় প্রাণহানির খবর পাওয়া যায়নি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ