spot_img

ডেভিল হান্টে যেন নিরীহ মানুষ হয়রানির শিকার না হয় : মাওলানা ইমতিয়াজ আলম

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম বলেছেন, ডেভিল হান্ট কর্মসূচিতে নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয় সেদিকে সরকারকে সতর্ক থাকতে হবে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকালে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ইমতিয়াজ আলম বলেন, নতুন বাংলাদেশে আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না। কোনো প্রকার বৈষম্য দেখতে চাই না। চাঁদাবাজ আর লুটেরাদের সামাজিকভাবে বয়কট করতে হবে। চিহ্নিত সকল অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসতে হবে।

তিনি বলেন, দেরিতে হলেও সরকার ফ্যাসিবাদ ও সন্ত্রাস নির্মূলে ভালো একটা উদ্যোগগ্রহণ করেছে। আমরা আশা করবো সরকার এ কর্মসূচি বাস্তবায়নে আরও সাহসী ভূমিকা পালন করবেন। সেই সাথে সকল অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হবেন।

মাওলানা ইমতিয়াজ আলমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, আলহাজ আলতাফ হোসাইন, আলহাজ আনোয়ার হোসাইন, আলহাজ আবদুল আউয়াল, ডা. শহীদুল ইসলাম, মাওলানা আবদুর রাজ্জাক, কেএম শরীয়াতুল্লাহ, মাওলানা মাকসুদুর রহমান, ফজলুল হক মৃধা, আলহাজ নজরুল ইসলাম খোকন, শেখ আবু তাহের, মাওলানা গোলামুর রহমান আজম, মুফতী আবদুল আহাদ, মাওলানা নাজিমুদ্দিন, মুহাম্মদ শফিকুল ইসলাম, হাফেজ মাওলানা সালাউদ্দিন প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ