নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন থানা এলাকা থেকে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৫১ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার (৯ মার্চ) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, তাদের কাছ থেকে ৫ হাজার ৭৯১ পিস ইয়াবা, ৬২.২ গ্রাম, ৩০ কেজি ৭২৫ গ্রাম ৪০ পুরিয়া গাঁজা ও ৪ বোতল ফেনসিডিল ও ১২টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি মামলা দায়ের করা হয়েছে।











