spot_img

‘২০২৩ সালের মধ্যে প্রতিটি ইউনিয়নে ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে দেওয়া হবে’

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ২০২৩ সালের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ পৌঁছে দেওয়া হবে। ১৯০টি ইউনিয়ন ছাড়া ইতোমধ্যে দেশের প্রতিটি ইউনিয়ন, দুর্গম পার্বত্য অঞ্চল, দ্বীপ, চর ও হাওর এলাকায় উচ্চগতির ইন্টারনেট সংযোগ নিশ্চিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) অনলাইনে মধুপুরের দুর্গম পাহাড়ে উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মোস্তাফা জব্বার বলেন, প্রযুক্তিতে শত-শত বছর পিছিয়ে থাকা এই জাতি আগামী দশ বছরে পৃথিবীর কোনো দেশ থেকে এক চুলও পিছিয়ে থাকবে না। আমরা ইতোমধ্যে ফাইভ-জি উদ্বোধন করেছি। কৃষি, মৎস্য চাষ ও শিল্প-বাণিজ্যসহ প্রতিটি ক্ষেত্রে ফাইভ-জি হবে এগিয়ে যাওয়ার বড় হাতিয়ার।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ