spot_img

ক্যানসারে দিনে ২ থেকে ৩০০ মানুষ মারা যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনায় দিনে ২০ জন মানুষ মারা গেলে আমরা চিন্তায় থাকি। অথচ কিডনিতে দিনে ৭০ থেকে ৮০ জন মানুষ মারা যাচ্ছে, ক্যানসারে মারা যাচ্ছে ২ থেকে ৩০০ মানুষ। সেগুলো নিয়ে আমরা খুববেশি সচেতন থাকি না। এ রোগগুলো নিয়ে আমাদের আরও সচেতন হতে হবে।

বৃস্পতিবার (১০ মার্চ) দুপুরে ‘বিশ্ব কিডনি দিবস’ উপলক্ষে রাজধানীর জাতীয় কিডনি ইনস্টিটিউট, ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে এখন প্রায় ২ কোটি কিডনি রোগী আছে। প্রতিদিন গড়ে ২০ থেকে ৩০ হাজার মানুষ কিডনি রোগে আক্রান্ত হচ্ছেন।

তিনি বলেন, একদিনে এক কোটির বেশি ডোজ টিকা দেওয়াসহ অল্প সময়ে ২২ কোটি ডোজ টিকা দেওয়ায় ব্লুমবার্গ বাংলাদেশকে অষ্টম অবস্থানে তুলে ধরা হয়েছে। করোনা মোকাবিলায় বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল হিসেবে পরিচিতি পাচ্ছে।

জাহিদ মালেক বলেন, এ করোনায় বিশ্বের অনেক দেশের অর্থনৈতিক অবস্থা যখন ভয়াবহ তখন বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি আবার ঘুরে দাঁড়াচ্ছে। জিডিপি ৬ প্লাস হয়েছে। মানুষ এখন নিশ্চিন্তে আবার ব্যবসা-বাণিজ্যে মন দিতে পারছে। এগুলো এমনি এমনি হয়নি। এজন্য স্বাস্থ্যখাতকে দিনরাত কাজ করতে হয়েছে। আমরা একদিনে এক কোটি ২০ লাখ ডোজ টিকা দিয়েছি, যা একটি রেকর্ড। এ পর্যন্ত প্রায় ২২ কোটি ডোজ টিকা দিতে সক্ষম হয়েছি। এর মধ্যে সাড়ে ১২ কোটি প্রথম ডোজ, সাড়ে ৮ কোটি দ্বিতীয় ডোজ এবং ৫০ লাখ বুস্টার ডোজ দিতে সক্ষম হয়েছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ