spot_img

রাজধানীতে বিআইসিসিআইর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামিক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ইফতার মাহফিল ও ইফতার-পূর্ব আলোচনা সভায় শরিয়াহসম্মত, নৈতিক ও স্বচ্ছ অর্থনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানে বিআইসিসিআইর প্রতিষ্ঠাতা মহাসচিব এম. মোফাজ্জল ইবনে মাহফুজ বলেন, ইসলামিক চেম্বার অব কমার্স দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের জন্য একটি কার্যকর ও শরিয়াহসম্মত অর্থনৈতিক ভিত্তি তৈরি করতে পারে।

সোমবার (৯ মার্চ) রাজধানীর ডিসিসি হলে বাংলাদেশ ইসলামিক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে এ ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইসিসিআইর সভাপতি অ্যাডভোকেট শফিকুর রহমান। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা তাফাজ্জল হক আজিজ, হাসানাহ গ্রুপের চেয়ারম্যান মাওলানা ফখরুদ্দিন আহমাদ, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ডক্টর মোস্তাফিজুর রহমান ফয়সাল, জমিয়তের মহানগর দক্ষিণ জমিয়তের সভাপতি মাওলানা মাহবুব আলম, ইনসাফ সম্পাদক সাইয়্যেদ মাহফুজ খন্দকার, বিশিষ্ট ব্যবসায়ী মুফতী আব্দুল্লাহ, বিজনেস পরামর্শক ইঞ্জিনিয়ার এ ফাত্তাহ আল মঞ্জুর আসিফ, ফিউচার ডেভেলপমেন্ট বাংলাদেশের চেয়ারম্যান নাজমুল হাসান বাবু, প্রথম আলোর ইসলামী বিভাগের সহ-সম্পাদক মনযুর আহমাদ, এনসিসি ব্যাংক লিমিটেডের ইসলামী ডিভিশনের প্রধান কে. এম. শফিউল্লাহ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইসলামিক স্মার্ট সিটির ব্যবস্থাপনা পরিচালক মাওলানা মাহমুদুল হাসান তুষার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাসানাহ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মুফতী সুলতান মাহমুদুর রহমান, জেবা ট্রেডিংয়ের কর্ণধার এস. এম. জহুরুল হক, বারাকাত বিডির পরিচালক মাওলানা ফয়সাল মাহফুজ, সুলতান লেদারের পরিচালক শোয়াইব ইবনে মাহফুজ, মাওলানা জোবায়ের আহমদ, ইয়ূথ নারায়ণগঞ্জের পরিচালক জাহিদ হাসান এবং মাওলানা হাবিবুর মাদানী প্রমুখ।

অনুষ্ঠানে মুখ্য আলোচক বিআইসিসিআইর প্রতিষ্ঠাতা মহাসচিব এবং সুলতান লেদার বিডির প্রধান নির্বাহী এম. মোফাজ্জল ইবনে মাহফুজ বলেন, একটি ইসলামিক চেম্বার অব কমার্স দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের জন্য একটি নৈতিক, স্বচ্ছ এবং শরিয়াহসম্মত অর্থনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তুলতে পারে।

তিনি বলেন, এ ধরনের প্ল্যাটফর্মের মাধ্যমে হালাল শিল্পের উন্নয়ন, সুদমুক্ত বিনিয়োগ ব্যবস্থা, উদ্যোক্তা উন্নয়ন এবং আন্তর্জাতিক ব্যবসায়িক নেটওয়ার্ক গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ