শুক্রবার | ১৩ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

আস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর পদ হারালেন ইমরান খান

আস্থা ভোটে হেরে গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। শনিবার রাত ১১টা ৫০ মিনিটে দেশটির জাতীয় পরিষদে অনাস্থা ভোট শুরু হয়। ইমরান খানের বিরুদ্ধে ১৭৪ জন এমপি ভোট দিয়েছেন। প্রধানমন্ত্রীকে হারাতে বিপক্ষে ভোট দরকার ছিল ১৭২টি।

প্রে‌সি‌ডেন্ট আরিফ আল‌ভি গত রোববার পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন নির্বাচনের ডাক দেওয়ার পর সুপ্রিমকোর্ট সেটিকে অসাংবিধানিক বলে রায় দেওয়ায় অনাস্থা ভোট সামনে এসে পড়ে।

সুপ্রিমকোর্টের নির্দেশনা মেনে দেশটির সংসদের নিম্নকক্ষ জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সারের সভাপতিত্বে শনিবার সকাল সাড়ে ১০টায় অধিবেশন শুরু হয়।

প্রধানমন্ত্রী ইমরান খান‌কে ক্ষমতাচ্যুত করার বি‌দে‌শি ষড়য‌ন্ত্রের অংশ হ‌তে পার‌বেন না জা‌নি‌য়ে রাতে পদত্যাগ করেন পা‌কিস্তা‌নের সংস‌দের নিম্নকক্ষ জাতীয় প‌রিষ‌দের স্পিকার আসাদ কায়সার। পরে দায়িত্ব নেন আয়াজ সাদিক। এর পর ভোট শুরু হয়।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ