spot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৭

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

রবিবার (৯ এপ্রিল) সকাল ছয়টা থেকে সোমবার (১০ এপ্রিল) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারের সময় তাদের কাছে থেকে ৫৩৪২ পিস ইয়াবা, ৯ কেজি ৮৫০ গ্রাম গাঁজা, ৪৭১.৫ গ্রাম হেরোইন, ৭১ বোতল ফেন্সিডিল ও ২০ বোতল দেশি মদ জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ