spot_img
spot_img

করোনা মোকাবিলায় ভারতের পাশে ইসরাইল

ভারতে ভয়াবহ রূপ ধারণ করেছে করোনা। কিছুতেই থামছে না মৃত্যুমিছিল। এ পরিস্থিতিতে মহামারি মোকাবিলায় ভারতে একটি বিশেষজ্ঞ টিম পাঠাচ্ছে ইহুদিবাদী ইসরাইল।

রবিবার (৮ মে) ভারতে নিযুক্ত ইসলাইলের রাষ্ট্রদূত রন মালকা সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান।

তিনি জানান, মহামারি মোকাবিলায় ভারতের পাশে আছে ইসরায়েল। আমরা ভারতে বিশেষজ্ঞদের একাধিক দল পাঠাচ্ছি। একটি দল র‍্যাপিড টেস্ট করবে। অন্য দল ভারতে সহজ উপায়ে দ্রুত অক্সিজেন কনসেন্ট্রেটর তৈরির চেষ্টা করবে। বৃহৎ পরিমাণে চিকিৎসা সরঞ্জাম উৎপাদন করার ক্ষমতা রয়েছে ভারতের। সেই কথা মাথায় রেখেই আমরা কাজ করব।

ভারত ও ইসরায়েলের মধ্যে বন্ধুত্ব অত্যন্ত মজবুত বলে দাবী করে রাষ্ট্রদূত রন মালকা বলেন, বন্ধু দেশকে (ভারত) সাহায্য করার জন্য বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ