spot_img
spot_img

ঘূর্ণিঝড় ‘অশনি’র প্রভাবে ঢাকাসহ দেশের বেশিরভাগ অঞ্চলে ভারী বৃষ্টি হচ্ছে

প্রবল ঘূর্ণিঝড় অশনির প্রভাবে ঢাকাসহ দেশের বেশিরভাগ অঞ্চলে ভারী বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি থাকতে পারে আগামীকাল ভোর পর্যন্ত। তবে কোথাও কোথাও টানা বৃষ্টি নাও হতে পারে। থেমে থেমে হালকা, মাঝারি বা ভারী বৃষ্টি হতে থাকবে বলে আবহাওয়া অধিদফতর জানিয়েছে।

আজ সকাল থেকেই রাজধানীর আকাশ ছিল মেঘলা। দুপুরে কিছু এলাকায় হালকা বৃষ্টি হয়। দুপুরের পর আকাশে মেঘ বাড়তে থাকে। বিকাল নাগাদ নামে মুষল ধারায় বৃষ্টি। ভারী বৃষ্টিতে ইতোমধ্যে রাজধানীর নিচু গলিগুলোতে পানি জমে গেছে।

আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ