spot_img
spot_img

ইসরাইলের বিমান হামলায় গত ২ দিনে ৪ শিশুসহ ২০ ফিলিস্তিনি শহীদ

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিমান হামলায় গত দুই দিনে ৪ শিশুসহ ২০ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। আহত হয়েছে আরও ৪২ জন।

বুধবার (১০ মে) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে সংবাদভিত্তিক চ্যানেল আল জাজিরা।

গতকাল মঙ্গলবার (৯ মে) ফিলিস্তিনে সশস্ত্রগোষ্ঠী ইসলামিক জিহাদের জেষ্ঠ্য নেতাদের লক্ষ্য করে গাজা ভূখণ্ডে হামলা চালায় ইসরায়েলের বিমান বাহিনী। ওই হামলায় গোষ্ঠীটির ৩ জেষ্ঠ্য নেতাসহ অন্তত ১৫ জন নিহত হন। এদের মধ্যে ৪টি শিশুও রয়েছে।

আজ বুধবার অবরুদ্ধ গাজা ও পশ্চিম তীর উভয় এলাকায় আবারও হামলা চালায় ইসরায়েলী বাহিনী। হামলা করা হয় বিমান থেকে। এই হামলায় নিহত হয়েছেন ইসলামিক জিহাদের ২ যোদ্ধাসহ আরও ৫ ফিলিস্তিনি।

মঙ্গলবার (৯ মে) ইসলামিক জিহাদের যে ৩ জেষ্ঠ্য নেতা নিহত হয়েছেন তারা হলেন জিহাদ ঘান্নাম, খলিল আল বাতিনি এবং তারেক এজেদাইন। এই ৩ জনের মধ্যে এজেদাইন গাজায় নিহত হলেও তিনি মূলত ইসলামিক জিহাদের অবরুদ্ধ পশ্চিম তীর শাখার নেতা বলে জানা গেছে।

বুধবার অবরুদ্ধ পশ্চিম তীরের কাবাতিয়া শহরে ইসলামিক জিহাদের দুই যোদ্ধাসহ ৫ জন নিহত হয়েছেন। নিহত দুই যোদ্ধার নাম আহমেদ জামাল তওফিক আসাফ (১৯) এবং রনি ওয়ালিদ আহমেদ কাতানাত (২৪)।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ