ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে একটি দোতলা ভবন ধসে আট শিশুসহ ১১ জন নিহত হয়েছে। এছাড়া দুর্ঘটনায় আরও সাতজন আহত হয়েছে।
বুধবার (৯ জুন) রাত ১১টা ১০ মিনিটে নগরীর মালাদ এলাকার বস্তিতে ভবনটি ধসে পড়লে এই দুর্ঘটনা ঘটে।
উদ্ধারকর্মীরা জানান, দুর্ঘটনায় ধ্বংসাবশেষের নিচে এখনো অনেকেই আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে।উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।
মুম্বাইয়ের স্থানীয় নগর প্রশাসন গ্রেটার মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি) জানায়, ধসে পড়া ভবনের পাশের ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা তিন তলা অপর একটি ভবন থাকা লোকদের সরিয়ে নেওয়া হয়েছে।
এদিকে প্রবল বৃষ্টিতেই ওই ভবনটি ধসে পড়ার কারণ বলে মনে করছেন স্থানীয়রা।
সূত্র: এনডিটিভি











