spot_img
spot_img

ফিলিস্তিনের প্রতি সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখবে জর্ডান

জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ বলেছেন, ফিলিস্তিনের ব্যাপারে ও তার দেশের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র হয়েছিল। তবে জর্ডান তা থেকে উত্তরণ করতে সক্ষম হয়েছে।

তিনি বলেন, ফিলিস্তিনের ব্যাপারে তার দেশের অবস্থান স্পষ্ট ও অপরিবর্তিত। তা হচ্ছে, ফিলিস্তিনের জন্য জর্ডান যথাসম্ভব সব ধরনের সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখবে।

মঙ্গলবার ( ৮ জুন) রয়েল দিওয়ান তথা জর্ডান বাদশার প্রধান নির্বাহী কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

জর্ডানের বাদশাহ বলেন, ফিলিস্তিনিদের সাহায্যের জন্য একটি নিরপেক্ষ ও ন্যায়সঙ্গত সমাধানে মিত্র দেশগুলোসহ যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ন দেশের সাথে আলোচনা অব্যাহত রাখবে জর্ডান।

জর্ডানের বাদশাহ আরও বলেন, ফিলিস্তিন অঞ্চলে ইসরাইলি দীর্ঘ দখলদারিত্বের অবসানে একটি রাজনৈতিক পথ বের করার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জর্ডান নেতৃত্ব দেবে ও অংশগ্রহণ করবে।

সূত্র: ইয়ানি শাফাক

spot_img
spot_img
spot_img

সর্বশেষ