spot_img

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ৪০ জনের মৃত্যু; নতুন আক্রান্ত ২৫৭৬

মহামারি করোনা ভাইরাসে দেশে ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৪০ জন। এছাড়া একই সময়ে নতুন করে করোনা পজিটিভ হয়েছেন আরো ২৫৭৬ জন।

এর আগে, গতকাল বুধবার করোনায় মৃত্যু হয় ৩৬ জনের। ওইদিন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৫৩৬ জন।

বৃহস্পতিবার (১০ জুন) বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৬২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৫৫ হাজার ৩০২ জন। এদিন মোট নমুনা পরীক্ষা করা হয় ১৯ হাজার ৪৪৭ জনের। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩ দশমিক ২৫ শতাংশ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ