spot_img

নূপুর শর্মা ও নবীন জিন্দালকে যথোপযুক্ত শাস্তি দিতে হবে : জমিয়ত

ভারতের নূপুর শর্মা ও নবীন জিন্দলকে আইনের আওতায় এনে যথোপযুক্ত শাস্তি দেওয়ার দাবী জানিয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

এক বিবৃতিতে জমিয়ত নেতারা বলেন, বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লি শাখারা মিডিয়া সেলের প্রধান নবীন জিন্দাল মানবতার মুক্তিদূত হযরত মুহাম্মাদুর রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর প্রিয়তমা স্ত্রী উম্মুল মু’মিনীন হযরত আয়েশা সিদ্দীকাহ রা.কে নিয়ে চরম অবমাননাকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করে বিশ্বের সকল মুসলিম নর-নারীর কলিজায় আঘাত করেছেন। শুধু তাই নয় বরং চরম ধৃষ্টতাপূর্ণ এই মন্তব্য করে তারা নতুন করে সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। স্বাভাবিক কারণে শুধু দলীয় পদ স্থগিত করা তাদের জন্য যথেষ্ট নয়। আইনের আওতায় এনে তাদের যথোপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। নতুবা এই জঘন্য অপরাধের কঠিন খেসারত ভারতের ক্ষমতাসীন সরকারকে দিতে হবে।

বিবৃতিদাতারা হলেন, জমিয়তের সভাপতি মাওলানা শায়খ যিয়া উদ্দীন, সহ-সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, মাওলানা আব্দুর রব ইউসুফী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ