করোনা মহামারির কারণে ২ বছর বন্ধ থাকার পর আবারও চালু হলো বাংলাদেশ ভারত সরাসরি বাস সার্ভিস। আগরতলা-আখাউড়া এবং হরিদাসপুর-বেনাপোল হয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আন্তঃসীমান্ত বাস পরিষেবা
শুক্রবার (১০ জুন) থেকে চালু হয়েছে এই বাস সার্ভিস।
সকালে মতিঝিলের কমলাপুর বাস ডিপো থেকে ছেড়ে যায় আন্তর্জাতিক রুটের ২টি বাস।
এ সময় এর উদ্বোধন করেন বিআরটিসি’র চেয়ারম্যান মুহাম্মাদ তাজুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন শ্যামলী এন আর পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক রাকেশ ঘোষসহ বিআরটিসি বিভিন্ন কর্মকর্তারা।










