২০২২–২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অনেক কঠিন সময় অতিক্রম করতে হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
তিনি বলেছেন, এই অর্থবছরে অনেক চড়াই-উৎরাই আসবে। তবে এবারের বাজেট বাস্তবায়ন হলে, দেশের অর্থনীতি আগের তুলনায় অনেক শক্তিশালী হবে।
শুক্রবার (১০ জুন) বিকেল ৩টার পর রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
এর আগে বিকেল ৩টা ১০ মিনিটে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলন শুরু হয়। এতে প্রস্তাবিত বাজেটের বিষয়ে কথা বলছেন অর্থমন্ত্রী।










