লুটপাট আর মিথ্যাচার বিএনপির অস্থিমজ্জায় মিশে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, মিথ্যাচার আর লুটপাটের ওপর যদি নোবেল পুরস্কার থাকত, তাহলে বিএনপি মহাসচিব তা পেতেন।
শুক্রবার (১০ জুন) সকালে মিরপুর শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণে আয়োজিত এক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগকে বাঁচাতে হলে দলের দুঃসময়ের নেতাকর্মীদের বাঁচাতে হবে উল্লেখ করে দলটির সাধারণ সম্পাদক আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দলকে সুসংগঠিত ও শক্তিশালী করে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগে ভালো লোকের অভাব নেই। তাই খারাপ লোকদের দলে রাখার কোনো প্রয়োজন নেই।










