স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বন্ধ করতে দেশীয় চক্রান্তকারীরা ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
শনিবার (১০ জুন) দুপুরে ঢাকার ধামরাইয়ে বৈন্যা-কুশুরা পুলিশ ক্যাম্পের উদ্বোধন উপলক্ষে মাদক ও সন্ত্রাসবিরোধী সমাবেশে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
আসাদুজ্জামান খান বলেন, নির্বাচন এলেই অনেক স্রোত-কাউন্টার স্রোত আসে। যারা গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে চায় না, নির্বাচনে অংশগ্রহণ করে না এবং নির্বাচন যাতে হয় না সে জন্য অরাজকতা করতে থাকে; এ ধরনের কার্যকলাপ আমরা এখনও দেখছি।
তিনি আরও বলেন, সবসময় আমরা দেখে আসছি, নির্বাচন এলে সব ষড়যন্ত্রকারী এক হয়ে যায়, আরেকটা নতুন ষড়যন্ত্রের জন্য।











