জনগণের দাবি ও বিক্ষোভের মুখে পড়ে অবশেষে শ্রীলংকার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষ আগামী সপ্তাহে পদত্যাগ করতে সম্মত হয়েছেন।
শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ১৩ জুলাই পদত্যাগ করবেন।
শ্রীলংকার পার্লামেন্টের স্পিকার মাহিন্দা আবেবর্ধন একটি টেলিভিশন বিবৃতিতে আবেবর্ধন বলেছেন, ‘প্রেসিডেন্ট ‘শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করতে’ পদত্যাগ করছেন। একটি শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করতে রাষ্ট্রপতি বলেছেন যে, তিনি আগামী ১৩ জুলাই পদত্যাগ করবেন। রাজাপাকসে ক্ষমতার সুষ্ঠু হস্তান্তর নিশ্চিত করতে বুধবার পর্যন্ত রাষ্ট্রপতি পদে থাকবেন। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করতে ১৩ জুলাই পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
গোতাবায়া রাজাপক্ষ বলেছেন, ‘আমি তাই জনগণকে আইনের প্রতি শ্রদ্ধা ও শান্তি বজায় রাখার জন্য অনুরোধ করছি।’
শনিবার রাষ্ট্রপতির সরকারি বাসভবন ও কার্যালয়ে হাজারো বিক্ষোভকারীর হামলা এবং প্রধানমন্ত্রীর বাড়িতে অগ্নিসংযোগের পরে এ ঘোষণা আসলো।
প্রসঙ্গত, স্বাধীনতার পর থেকে সবচেয়ে গুরুতর অর্থনৈতিক সংকটে পড়েছে শ্রীলংকা। দেশটি ব্যাপক মুদ্রাস্ফীতিতে ভুগছে। বিদেশি মুদ্রার অভাবে খাদ্য, জ্বালানি ও ওষুধসহ প্রয়োজনীয় পণ্য আমদানিতে হিমশিম খাচ্ছে দেশটির সরকার। জ্বালানির অভাবে পরিবহন ব্যবস্থা প্রায় অচল।
সূত্র: আলজাজিরা











