spot_img

সরকার ক্ষমতায় থাকার সকল বৈধতা হারিয়ে ফেলেছে : মুফতী ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী ফয়জুল করীম বলেছেন, দেশে জনগণের ভোটাধিকার ও নাগরিক অধিকার না থাকায় দেশের অবস্থা অত্যন্ত ভয়াবহ। নিশি রাতের সরকার হলে দেশে সরকারকে আমলানির্ভর হতে হয়। আর আমলানির্ভর হলে দেশ ক্রমেই রসাতলে যায়। যা বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে। আজকে সরকার প্রশাসনের হাতে জিম্মি। এজন্য অনেক এমপি আক্ষেপ করে বলছেন, থানার ওসি কথা শোনছেন না। আমলানির্ভর হওয়ার কারণে জনগণের কোন অধিকারও নেই। দ্রব্যমূল্যের দাম বাড়লেও তা নিয়নন্ত্রণ করা যায় না। ফলে কাচামরিচের কেজি ১২শ টাকায় গড়ায়। সরকার পুরো প্রশাসন ও আমলানির্ভর হয়ে গেছে। তাদের পায়ের নিচে মাটি নেই।

আজ (১০ জুলাই) সোমবার বিকেলে নওগাঁ জেলার একটি মিলনায়তনে অথর্ব প্রধান নির্বাচন কমিশনের পদত্যাগ ও বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরনে সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবীতে অনুষ্ঠিত আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা সভাপতি মুহাম্মদ আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা, থানা ও সহযোগি সংগঠনসমূহের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

মুফতী ফয়জুল করীম বলেন, স্বাধীনতার মূল চেতনা- সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার আজ ভুলুন্ঠিত। বর্র্তমান সরকার ভোটের নামে প্রহসন করে, ভোটকেন্দ্র দখল করে দিনের ভোট রাতে নিয়ে এবং ইভিএমের মাধ্যমে ডিজিটাল কারচুপি করে গোটা বিশ্বের সামনে বাংলাদেশকে লজ্জিত করেছে। এতে করে ক্ষমতাসীন সরকার জনবিচ্ছিন্ন একটি স্বৈর সরকারে পরিণত হয়েছে। পরিস্থিতি এমন পর্যায় এসে দাঁড়িয়েছে যে, বিদেশি শক্তিগুলো বিভিন্ন ছুতায় বাংলাদেশকে নানারকম নিষেধাজ্ঞার ভয় দেখাচ্ছে। আর এটা সম্ভব হয়েছে কেবলাত্র ক্ষমতাসীনদের বিদেশতোসণ নীতির কারণে। এমতাবস্থায় সরকার ক্ষমতায় থাকার সকল বৈধতা হারিয়ে ফেলেছে। মানুষের জান-মালের নিরাপত্তা আজ চরম হুমকির মুখে। অর্থনৈতিক সংকট দিন দিন ঘনিভুত হচ্ছে। বৈদেশিক ঋণ বৃদ্ধি, দেশীয় ব্যাংকের তারল্য সংকট এবং ডলার সংকট ও মুদ্রাস্ফীতি অর্থনীতিকে আজ পঙ্গু করে ফেলেছে। বিদেশী আধিপত্যবাদী শক্তির অশুভ প্রভাব; স্বাধীন রাষ্ট্রের সম্মান ক্ষুন্ন করছে। তাই সরকারের পতন এখন সময়ের দাবি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ