spot_img

আমেরিকাকে ইরানের সাথে যুদ্ধ বন্ধ করার উপায় খুঁজে বের করতে হবে: ড্যান গ্রেজিয়ার

মার্কিন মেরিন কোরের সাবেক কর্মকর্তা ড্যান গ্রেজিয়ার বলেছেন, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের ওপর ইরানের হামলার উপযুক্ত জবাব দেওয়া হয়েছে। কিন্তু ওয়াশিংটনকে এখন এই যুদ্ধ বন্ধ করার একটি উপায় খুঁজে বের করতে হবে।

তিনি বলেন, মার্কিন বাহিনী ইরানের দক্ষিণ উপকূল বরাবর সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। সেইসাথে হামলা হয়েছে হরমুজ প্রণালিতে ইরানের ছোট ছোট নৌযানেও। তেহরানের অনুমোদন ছাড়া প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে বাধা দিতে এসব দ্রুতগামী ছোট নৌযান ব্যবহার করে ইরান।

ড্যান গ্রেজিয়ার আল-জাজিরাকে বলেন, ‘ইরানের অনেক বড় সুবিধা হলো তারা তাদের উপকূলের বাইরে সামরিক শক্তি প্রদর্শনের চেষ্টা করছে না। তাদের দূরের দেশে সামরিক শক্তি পাঠাতে হয় না।

আমেরিকা ও ইসরাইলের জন্য বড় সমস্যা তৈরি করতে ইরানের সামান্য বিঘ্ন সৃষ্টিকারী পদক্ষেপই যথেষ্ট।’

তার মতে, ‘ওয়াশিংটনের কর্মকর্তাদের এই যুদ্ধ শেষ করার একটি উপায় খুঁজে বের করার চেষ্টা করা উচিত। কারণ এই ধরনের অপ্রতিসম যুদ্ধ একটি জটিল সামরিক সমস্যা। সত্যি বলতে, আমেরিকা এখনো এর সমাধান খুঁজে বের করতে পারেনি।’

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ