সোমবার | ১৬ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

পরীমনি ও তার সহযোগী ফের রিমান্ডে

মাদকদ্রব্য আইনে করা মামলায় ঢালিউডের আলোচিত নায়িকা শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে ফের দুদিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালত রিমান্ডের আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা এ তথ্য নিশ্চিত করেছে।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার মাদকের মামলায় চারদিনের রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করে একই মামলায় আবারও পাঁচদিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের জন্য আবেদন করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড আদেশ দেন।

এর আগে গত বৃহস্পতিবার পরীমনি ও রাজকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাতদিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা বনানী থানার পরিদর্শক (তদন্ত) শেখ সোহেল রানা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ প্রত্যেকের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ