বাংলাদেশ ও ভারতের মধ্যে বিমান চলাচল আবার শুরু করার বিষয়ে ঢাকার প্রস্তাবে দিল্লি সম্মতি দিয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে। গত প্রায় চার মাস ধরে দুদেশের মধ্যে বাণিজ্যিক বিমান চলাচল বন্ধ রয়েছে। সব ঠিকঠাক থাকলে দ্বিপাক্ষিক ‘এয়ার বাবল’ ব্যবস্থাপনার আওতায় চলতি সপ্তাহেই আবার দুদেশের মধ্যে ফ্লাইট চলবে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে গত সপ্তাহেই বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তরফে ভারতের কাছে ফ্লাইট চলাচল শুরু করার প্রস্তাব দেওয়া হয়।
ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় নানা দিক খতিয়ে দেখে সে প্রস্তাবে অবশেষে সম্মতি দিয়েছে বলে মন্ত্রণালয়ের একটি সূত্র বিবিসি বাংলাকে জানিয়েছেন।
এখন ঠিক কবে থেকে ঢাকা ও চট্টগ্রামে বাণিজ্যিক ফ্লাইট আবার চালানো সম্ভব হবে, সে ব্যাপারে মন্ত্রণালয়ের তরফে ভারতীয় এয়ারলাইন সংস্থাগুলোর সঙ্গে আলোচনাও চালানো হচ্ছে।
দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইমরান ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছেন, আমাদের প্রস্তাব ছিল ১১ আগস্ট থেকেই এয়ার বাবল সিস্টেমের অধীনে বিমান চলাচল আবার শুরু করা হোক। এখন দেখা যাক, ভারতীয় কর্তৃপক্ষর সঙ্গে আলোচনাক্রমে কোন তারিখটা চূড়ান্ত করা যায়।












