spot_img

কাবুলের ধর্মীয় প্রতিষ্ঠান থেকে নারীসহ হাফেজ হলেন ৫০

ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি ধর্মীয় প্রতিষ্ঠান থেকে হাফেজ হয়েছেন ৫০ জন। যার মধ্যে উল্লেখযোগ্য একটি অংশ নারী। গত শুক্রবার হাফেজ হওয়া সকলকে সংবর্ধনা দেওয়া হয়েছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে। সদ্য হাফেজা হওয়া নারীরা বলছেন, পবিত্র কুরআন পাঠ- অন্তরে প্রশান্তি বয়ে আনে।

অনুষ্ঠানের আয়োজক বশির আহমেদ বলেন, “এই অনুষ্ঠানটি আয়োজনের দুটি কারণ রয়েছে। প্রথমত, আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন। দ্বিতীয়ত, হাফেজ হওয়ার ক্ষেত্রে যারা কঠোর পরিশ্রম চালিয়ে যাচ্ছে তাদেরকে উৎসাহিত করা।”

হাফেজাদের মধ্যে থেকে লিমা নামে একজন বলেন, “পবিত্র কুরআনের নিজস্ব জায়গা ও রহমত রয়েছে। এবং আমরা যখন কুরআন পাঠ অথবা শ্রবণ করি, তখন এটি আমাদের হৃদয় প্রশান্তি নিয়ে আসে।”

হাফেজাদের মধ্যে থেকে আরেকজন বলেন, “ব্যক্তিগত জীবন ও সামাজিক ক্ষেত্রে সমৃদ্ধি আনায়নে পবিত্র কুরআনের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে।”

উল্লেখ্য, নারীদের মধ্য থেকে কেউ কেউ পবিত্র কুরআনের পাশাপাশি আধুনিক বিজ্ঞানের উপর জ্ঞান অর্জনের কথাও জানান।

সূত্র: তোলো নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ