রবিবার | ১ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

ঢাকাসহ দেশের ৭ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া অধিদফতর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা করেছে। এর প্রভাবে সপ্তাহজুড়ে উপকূলীয় অঞ্চল ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে ঝড়ের সঙ্গে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

আজ রোববার (১০ আগস্ট) এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে অধিদফতর।

এতে বলা হয়েছে, রোববার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ