বুধবার | ১১ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

মানুষ দীর্ঘদিন ধরে ঐক্যবদ্ধ ইসলামী দলকে ভোট দিতে আগ্রহী: মাওলানা মামুনুল হক

দেশের মানুষ দীর্ঘদিন ধরে ঐক্যবদ্ধ ইসলামী দলকে ভোট দিতে আগ্রহী বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক।

তিনি বলেন, বারবার তারা (দেশের মানুষ) হতাশ হয়েছে। বর্তমান পরিস্থিতিতে আবারও ইসলামপন্থিদের ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ এসেছে। এবার যদি জনগণকে হতাশ করা হয়, তাহলে ইসলামপন্থিদের জন্য এই সুযোগ আর ফিরে আসবে না। অতএব, আগামী জাতীয় সংসদ নির্বাচন, যা ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা, সেখানে ঐক্য ছাড়া কোনো বিকল্প নেই।

শনিবার (৯ আগস্ট) রাতে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহীর মাসিক বৈঠকে তিনি এসব কথা বলেন।

সভাপতির বক্তব্যে মাওলানা মামুনুল হক বলেন, সুস্থ, সুন্দর ও সবার অংশগ্রহণে একটি নির্বাচন আয়োজনের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সরকারের এক নম্বর অগ্রাধিকার হওয়া উচিত। আমরা আবারও সরকারকে মনে করিয়ে দিচ্ছি, কাঙ্ক্ষিত সংস্কার, খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এবং লেভেল প্লেয়িং ফিল্ড ছাড়া আগামী নির্বাচন আমাদের কাছে ও দেশবিদেশে গ্রহণযোগ্য হবে না।

সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের পরিচালনায় সভায় আরও উপস্থিত ছিলেন, সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, নায়েবে আমীর মুফতী সাঈদ নূর, মাওলানা মুহিউদ্দীন রব্বানী, মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, মাওলানা কোরবান আলী কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন প্রমুখ।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ