বুধবার | ১৮ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

পর্দা ও নারীদের নিয়ে ছাত্রদল নেতার কটূক্তি; প্রতিবাদে জবিতে মানববন্ধন

ইসলামের ফরজ বিধান ‘পর্দা’ ও নারীদের নিয়ে কটূক্তির করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিনের বিরুদ্ধে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা।

রবিবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে মানববন্ধন করেন তারা।

শিক্ষার্থীরা বলেন, পর্দা শুধু একটি কাপড় নয়, এটি মুসলিম নারীর ধর্মীয় অধিকার ও আবেগের বিষয়। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে এ নিয়ে তুচ্ছতাচ্ছিল্য ও কটূক্তি কোনোভাবে গ্রহণযোগ্য নয়।

ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী হুমাইরা বলেন, আমরা ৯৪ শতাংশ মুসলিমের দেশে বাস করি। এখানে পর্দাকে নিয়ে কটূক্তি কোনো ভালো মানুষ করতে পারে না। ৫ আগস্টের পরেও কেন আমাদের এরূপ মন্তব্য শুনতে হবে?

নাট্যকলা বিভাগের শিক্ষার্থী তিশা বলেন, পর্দা আমাদের অধিকার। এ নিয়ে কটূক্তি করা স্বাভাবিক মানসিকতার পরিচয় নয়।

দর্শন বিভাগের শিক্ষার্থী বুশরা বলেন, ‘তার মন্তব্যের মাধ্যমে সব মুসলিম নারীকে অসম্মান করা হয়েছে। এজন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

ইংরেজি বিভাগের শিক্ষার্থী সুমাইয়া বলেন, এটি শুধু মুসলিম নারীকেই নয়, মূলত সব নারীকে অপমান করা হয়েছে। প্রশাসনের কাছে আমাদের দাবি যাতে ভবিষ্যতে পর্দা করে চলা নারীদের নিয়ে কেউ কটূক্তি করতে না পারে, সে ব্যবস্থা নেওয়া হয়।

এর আগে, গতকাল শনিবার (৯ আগস্ট) জবি শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঢাবি উপাচার্যের সঙ্গে ইসলামী ছাত্রী সংস্থার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের সাক্ষাতের ছবি ব্যঙ্গাত্মক ও কুরুচিপূর্ণ ভাবে শেয়ার দেন। একই পোস্টে মন্তব্যের উত্তরে তিনি যৌন ইঙ্গিতপূর্ণ ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান সমালোচনার ঝড় ওঠে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ